বরগুনায় পাথরঘাটায় জেলেদের জালে ৩৩ কেজির পাঙ্গাস
বরগুনার পাথরঘাটায় শুক্রবার (৮ মার্চ) দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে ৩৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ বিক্রি করা হয়। মাছটি বলেশ্বর নদ থেকে ধরা পড়ে জেলে মো. নাসির মিয়ার জালে ।
পাথরঘাটার বিএফডিসি মৎস্য আড়তদার শংকর জানান, বিক্রি করতে আসা জেলে মো. নাসিরের কাছ থেকে ৩৩ হাজার টাকায় ক্রয় করে পাঙ্গাস মাছটি। ওই মাছটি ঢাকায় ৪৮ থেকে ৫০ হাজার টাকায় বিক্র করা যাবে।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এই মাছগুলো সব সময় জালে ধরা পরে না। এসকল মাছ বেশীর ভাগ বরশিতেই পাওয়া যায় এবং এর দামও বেশী হয়।