গোপালপুর উপজেলায় ফুটবল প্রশিক্ষণের সমাপনী
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শেষ হলো অনূর্ধ্ব ১৬ বালক এবং বালিকাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ৫ ফেব্রুয়ারি থেকে। গোপালপুর সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণ পরিচালনা করেন মোঃ গোলাম রায়হান বাপন। ৩ টি প্রতিষ্ঠানের ২০ জন বালক এবং ১০ জন বালিকা অংশ নেয় এই প্রশিক্ষণে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর পৌরসভা মেয়র জনাব মো: রাকিবুল হক ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তোরাপ আলী শিকদার (বীর মুক্তিযোদ্ধা) এবং সভাপতিত্ব করেন সূতী ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ।
এই প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার জনাব আল-আমিন।