মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধা আহসান হাবিবের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

প্রতিনিধি ১৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

কুষ্টিয়ার দৌলতপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু বর্তমানে তার ন্যুনতম চিকিৎসা করার সামর্থ নেই।

মুক্তিযোদ্ধা আহসান হাবীব জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা করতে তার ভিটে-মাটি বিক্রি করতে হয়েছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তারপর এ্যাজমা, আলসারসহ নানা রোগ বাসা বেধেছে তার শরীরে।

বর্তমানে স্ত্রীসহ ৫ ছেলে ও ৫ মেয়ের সংসার চালাতেই হিমশিম পোহাতে হচ্ছে। এ অবস্থায় চিকিৎসাসেবা না পেয়ে ধুকে ধুকে মরতে বসেছে স্বাধীনতার এই সুর্য সন্তান। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উন্নত চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়েছেন।