মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিয়ের দাবিতে সিরাজগঞ্জে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রতিনিধি ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

রোববার (২৪মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা অনশন করছেন।

তিনি পৌর সদরের বাড়াবিল মধ্যপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ সাঈদুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে রবিবার সকাল থেকে অনশন করছেন। তিনি নলুয়া বটতলা গ্রামের রবিউল প্রামানিকের মেয়ে।

অনশনরত ওই তরুণী বলেন, ‘তিন বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। এর ধারাবিকতায় সাঈদ আমাদের বাড়িতে যাতায়াত করতো। সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিলো। কিন্তু এখন বিয়ে করতে নানা অজুহাত দিচ্ছে। তাই আমি রোববার সকালে এ বাড়িতে চলে আসি।’

ওই নারী অনশন শুরু করার পর থেকে সাঈদ আত্মগোপনে রয়েছে বলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।