ঈশ্বরগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত
সারা দেশেরমত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনত ও
জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ জনতা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে শহীদদের কবর জিয়ারত করা হয়।
সকাল সাড়ে সাতটায় স্থানীয় খেলার মাঠে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের
সদস্যদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি কর্মসূচীসমূহে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভ’ঞা মনি প্রমূখ।
সকল কর্মসূচীতে ঈম্বরগঞ্জের আবাল-বৃদ্ধ জনতা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।