মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দুর্গাপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধি ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

চারণ গোপাল চক্রবর্তী ।। সারাদেশের মতই  নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।দিবসকে কেন্দ্র করে সূর্যদয়ের সাথে সাথে তপোধ্বণির মাধ্যমে উদযাপন কার্যক্রম শুরু হয়।বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরত ব্যাক্তি, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতা-কর্মী,বিভিন্ন পেশাজীবি সংগঠন এর ব্যাক্তিবর্গ  ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।আনুষ্ঠানিকতায় সুসং ডিগ্রী কলেজ মাঠে সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।প্রতিবারের মত এবারও কুচকাওয়াজ পরিদর্শন শেষে জাতীর বীরসন্তান মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণকরে উপজেলা প্রশাসন প্রতিনিধিগণ।মাঠে বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্ররা শরীরচর্চা প্রদর্শন করে।দুপুরে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধিত করা হয় স্থানীয় অডিটোরিয়ামে।হাসপাতাল ও অনাথালয়ে বিশেষ খাবার প্রদান করা হয়।প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।সন্ধ্যার পর উপজেলা চত্বরে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।   

           

দিনব্যাপী চলা অনুষ্ঠানে  ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ  মানু মজুমদার।উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর,সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলা উদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী রুহুল আমীন চুন্নু, ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।