মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চাঁদপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিনিধি ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

চাঁদপুর একহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে শহরের কাচাকলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দীন জানান, আটককৃতরা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মডেল থানার টহল দল শহরের কাঁচাকলোনী এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে।
এসময় তাদের কাছে ১ হাজার ৫পিস ইয়াবা জব্দ করা হয়। আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।