মাদারীপুরে হত্যা সহ একাধিক মামলার আসামী টিপু মাতুব্বর গ্রেফতার!
মাদারীপুরে সদর উপজেলা কালিকাপুরে হত্যা, জখম, হামলা, পাল্টা হামলা লুটপাট, অত্র ইউনিয়নের কয়েকটি ঘটনার জের ধরে ভয়ে পুরুষ শুন্য দুইটি ইউনিয়নের জনগন । কালিকাপুর বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকনের ঘরবাড়ি পোড়ানো মামলার আসামি টিপু আলী মাতুব্বরকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।টিপু মাতুব্বর চরমপন্থী দলের সক্রিয় সদস্য এবং একাধীক মামলার আসামী বলে জানা যায়।
শনিবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের জাজিরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিপু একই এলাকার আমির মাতুব্বরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজ আকনের বসতঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এরপরে পাশের কয়েকটি ঘরে লুটপাট শেষে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মোট ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই এজাজের বড় ভাইয়ের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল ঘোষ জানান, শুধু ঘর পোড়ানো মামলা নয় গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়।
এছাড়া টিপু চরমপন্থি দলের সক্রিয় সদস্য বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।