মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শিবচর প্রেসক্লাব উদ্বোধন

প্রতিনিধি ৮৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ নুরুজ্জামান শিকদার (রাজু) ।। আজ শনিবার দুপুর ৪ টায় শিবচর প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করেন জনাব নূর-ই-আলম চৌধুরী,এমপি(মাননীয় চীফ হুইপ,জাতীয় সংসদ)।উদ্বোধন শেষে প্রেসক্লাব আয়োজন করে অলোচনা সভা।

আলোচনায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দেশ বরন্য অনেক সাংবাদিক বক্তব্য রাখেন।  আলোচনায় প্রধান অতিথি ও বিশেষ সবাই স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আহবান জানান এবং সবাই যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে  কাজ করতে পারে তার জন্য স্থানীয় সংসদ সদস্যকে সাহায্য করার আহবান করেন।

উপস্থিত ছিলেন জনাব শফিকুর রহমান, এমপি (সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব)। জনাব মোজাম্মেল বাবু, ব্যবস্থাপক পরিচালক ৭১ টেলিভিশন। জনাব সাইফুল আলম, সভাপতি, জাতীয় প্রেসক্লাব। মোল্লা জালাল, সভাপতি, (বিএফইউজে)।আবু জাফর সূর্য, সভাপতি (ডিইউজে),মুনির চৌধুরী,সিনিয়র সহ সভাপতি,মাদারীপুর আওয়ামীলীগ, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান,মেয়র আওলাদ হোসেন খান,শিবচর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি লতিফ মোল্লা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে গান পরিবেশনা করেন জনপ্রিয় কন্ঠশিল্পী আশিক এবং নাট্য পরিবেশনা করেন শিবচর থিয়েটার।