মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

আমতলী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ৩৫ হাজার ৬শ’ ২৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু পেয়েছেন ২৬ হাজার ৩শ’ ৩৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ৩১ হাজার ২শ’ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ মোয়াজ্জেম হোসেন খান ২৭ হাজার ৫শ’ ২১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি ৩২ হাজার ৩৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী মোসাঃ মাকসুদা আকতার জোসনা পেয়েছেন ২৬ হাজার ৬শ’ ৪৫ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোঃ সরোয়ার হোসেন বলেন, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।