মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জমজমাট আনুষ্ঠানিকতার মাধ্যমে সিলেটে উদ্বোধন হল মিথ লাইফস্টাইলের দ্বিতীয় আউটলেট

শাহরিয়ার রহমান ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

অত্যাধুনিক ব্র‍্যান্ড শপ মিথ লাইফস্টাইলের যাত্রা আরেক ধাপ এগিয়ে যেতে সিলেটের কুমারপাড়ার সেন্টার পয়েটে গত ২৮ মার্চ তাদের দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করেছে।এক বছর পূর্বে সিলেট শহরের আম্বরখান এলাকায় চালু করা হয় মীথ লাইফস্টাইলের প্রথম আউটলেট।সিলেটের আম্বরখানে ক্রেতাদের ইতিবাচক প্রতিক্রিয়া পাবার কারনেই মিথ কর্তৃপক্ষ সিলেট শহরে তাদের আরেকটি আউটলেট খোলার সিদ্ধান্ত নেয়।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মিথ লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান,মিথ লাইফস্টাইল টিমের সদস্যবৃন্দ ও সিলেট শহরের সম্মানিত ব্যক্তিবর্গ।

মিথ লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান বলেন সিলেট শহরের মানুষের জীবনযাত্রার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আউটলেটটির পণ্যগুলোকে দুটিভাগে বিভক্ত করেছি।যার একভাগ মেয়ে এবং বাচ্চাদের এবং অন্যভাগ ছেলেদের জন্যে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশা রাখেন আউটলেটটিকে দুভাগে বিভক্ত করার জন্যে গ্রাহকরা তাদের কেনাকাটা আরামদায়কভাবে করতে পারবেন।

২০১৫ সালে যাত্রা শুরু হয় “মিথ লাইফস্টাইল” নামক ব্র‍্যান্ডটির।বর্তমানে তাদের আটটি আউটলেট রয়েছে।