মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফুলপুরে মোটর সাইকেলসহ চোর আটক

মোস্তফা খান ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ মাসুদ রানা নামের একজন কে গ্রেফতার করে।

জানা যায়, ফুলপুর থানার ওসি বদরুল আলম খান, এসআই আশরাফুল ও জলিলের নেতৃত্বে ,গত ৩ই এপ্রিল বুধবার রাতে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কাশীপুর মোর থেকে আটক করা হয়। সে
আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। গ্রেফতার কৃত মাসুদ রানা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চেংগাইন গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে।

ফুলপুর থানার ওসি বদরুল আলম খান জানান, গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।মনোহরদী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।