প্রতিবন্ধী সন্তানের খোঁজে এক পিতার ছুটে চলা
‘বাবা, ফার্মগেট থেকে আমার ছেলেটা হারিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছি না। কেউ একটু ফেইসবুকে দিয়ে দিবেন? যদি খুইজা পাই।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট অভিমূখী বিআরটিসি বাসের দোতলায় কাঁদতে কাঁদতেই বাসের অন্য যাত্রীদের উদ্দেশে কথা বলছিলেন হারিয়ে যাওয়া প্রতিবন্ধী সন্তানের পিতা মোঃ সিদ্দিক।
বাসের মধ্য তিনি হঠাৎ বলে ওঠেন ‘ভাই জানালাটা একুট টান দেন তো। পার্কে শুইয়া আছে, ওইটা আমার ছেলে নাকি, দেখি তো।’ এবাবেই কান্নারত জ্যামে দাঁড়িয়ে থাকা বাসের দোতলায় বসেই তন্নতন্ন করে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে খেলায় ব্যস্ত থাকা শিশুগুলোর মাঝে নিজের সন্তানকে খুঁজছিলেন পিতা সন্তাটিকে।
সন্তানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার নাম মোঃ সিদ্দিক। বাড়ি ভোলা জেলায়। থাকেন টাঙ্গাইলে। বলেন, ‘আমার ছেলেটি প্রতিবন্ধী। নাম সোয়েব মাহমুদ সজীব (১৫)। ফার্মগেট থেকে হারিয়ে গেছে। গত ৩ ফেব্রুয়ারি এই মর্মে তেজঁগাও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬৪) করেছি। কিন্তু এখনো কোনও খোঁজ পাইনি।
ছেলেটির প্রসঙ্গে বাবা সিদ্দিক বলেন, তার বাকপ্রতিবন্ধী ছেলে শুধু নিজের নাম বলতে পারে। বয়স ১৫ বছর। গায়ের রঙ ফর্সা। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। ঢাকা ও ঢাকার আশপাশের সব আশ্রয়কেন্দ্র ও বস্তিগুলোতেও খোঁজ নিয়েছি। তাকে সেখানেও খুঁজে পাইনি। হন্য হয়ে খুঁজেই চলছি আমার সন্তানকে।তিনি সোয়েব মাহমুদ সজীবকে পেলে নিম্নের নাম্বার সমুহে ০১৮৮৩৭৩১০৩৬, ০১৭৫৭৩০০৯১৭ বা ০১৬৩৫৬৬২৭১২ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করেন।
জিডির বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি ডিএপি’র সব থানাকে ছেলেটির বিষয়ে জানানো হয়েছে। ফার্মগেট এলাকায় মাইকিংও করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহার করেও বিভিন্নভাবে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।