মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাঁঠালবাড়ী-শিমুুুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (৬ এপ্রিল) রাত ৯টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাঁঠালবাড়ী ঘাটের পরিবহন লোড করে স্বাভাবিক আবহাওয়ার অপেক্ষায় রয়েছে তিনটি ফেরি। এছাড়া ঝড়ো বাতাসের মধ্যে মাঝ নদীতে থাকা ফেরিগুলো বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলেও সূত্রটি জানিয়েছে।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জাহিদ হাসান বলেন, ফেরি চলাচল বন্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চালু হবে ফেরি চলাচল।