১ম শ্রেনীর শিশুকে ধর্ষনের অভিযোগ
মোঃ নুরুজ্জামান শিকদার (রাজু) ।। মাদারীপুর শিবচর উপজেলার শেখপুরে গোসল করতে গিয়ে ১ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে শিশুটির বাসারই আরেক ভাড়াটিয়া বখাটের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় ধর্ষক কিশোর বখাটেকে আটকের পর কিশোর সংশোধনাগারে প্রেরন করেছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকমলাপুর গ্রামের বাসিন্দা ফেরি করে আচার বিক্রেতা তার স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে একই উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকে। সোমবার দুপুরে আচার বিক্রেতার মেঝ মেয়ে ৫ নং ছলেনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী বাসার পা বর্তী একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুর পাড়ে একই বাড়ির আরেক ভাড়াটিয়া রুবেল বিশ্ববাসের ছোট ভাই নাসির বিশ্বাস (১৪) বড়শি দিয়ে মাছ ধরছিল। স্কুল ছাত্রী মেয়েটি গোসল করতে গেলে আশপাশে কেউ না থাকার সুযোগে নাসির রশি দিয়ে মেয়েটির হাত বেঁধে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। পরে মেয়েটি চেষ্টা করে হাতের বাঁধন খুলে কাঁদতে কাঁদতে বাসায় আসে। এসময় মেয়েটির রক্তক্ষরন দেখে তার মা কারন জিজ্ঞেস করলে মেয়েটি ঘটনা খুলে বলে। পরে মেয়েটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত ধর্ষক নাসিরকে আটক করে ও মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করে। আটক নাসির বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারুন বিশ্বাসসের ছেলে। সে তার বড় ভাই শেখপুর এলাকার অটো চালক রুবেলের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে। কিশোর বখাটেকে আটকের পর কিশোর সংশোধনাগারে প্রেরন করেছে।শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির গলায় আঘাতের চিহৃ রয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্রী মেয়েটিকে একা পেয়ে নাসির ধর্ষন করেছে বলে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটির সাথে কথা বলে ঘটনার বিবরন শুনে নাসিরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।