মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাস্তিতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন

প্রতিনিধি ১৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, (শাহরাস্তি) চাঁদপুর ।। চাঁদপুরের শাহরাস্তিতে ১ মাসব্যাপী ক্ষুদ্রওকুটি রশিল্প মেলা শুক্রবার বিকাল ৪টায় নিজমেহার কালিবাড়ী মাঠে  উদ্বোধন করা হয়েছে। আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে  এ মেলা টেলিকনফারেন্সে  উদ্বোধন করেন হাজীগন্জ-শাহরাস্তি ৫আসনের সংসদ সদ্স্য মেজরঃ অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সংগঠনের সভাপতি লাকি মনি সিনহার সভাপতিত্বে ও সাংবাদিক নোমান হোসেন আখন্দের উপস্হাপনায় এতে বিশেষ অতিথি থেকে ফিতা কেটে মেলা শুভ কার্যাক্রম শুরু করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার ভুমি উম্মে হাবিবা মীরা। এতে উপস্হিত ছিলেন শাহরাস্তি থানার ওসি মোঃ শাহআলম এল এল বি, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহফুজুল কবীর, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম বাবুল সহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন গনমা্ধ্যমকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ব্লাড ক্যানসার ও অটিজম শিশুদের চিকিৎসার সেবায় আর্থিক সহায়তায়  এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।