এক সঙ্গে জন্ম নেয়া ৭ নবজাতকের মৃত্যু
শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯ টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিক ভাবে ওই ৭ শিশুর জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিদিষ্ট সময়ের আগে মাত্র ৫ মাসে সন্তান প্রসব হাওয়া ৭ সন্তান অসুুস্থ ছিল। তাদের চোখ ফোটেনি। জন্মের পর থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল পরিবারকে। ঢাকা নেয়ার আগেই ৭সন্তান মৃত্যুবরন করে।
প্রসঙ্গত: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী নাজমা আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ২৫ মিনিট পর ১৮বছর বয়সের এ ‘মা’ স্বাভাবিকভাবে ৭ সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তিনি সুস্থ্য থাকলেও ৭ সন্তান সুস্থ্য ছিলনা। ৭সন্তানের মধ্যে ৪জন মেয়ে ৩জন ছেলে জন্ম নিয়েছিল।