মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশীয় অস্ত্রসহ বরগুনায় কিশোর আটক

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনা সদরের কাঠালতলি ইউপির সামনে থেকে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আটক সাব্বির হোসেন উপজেলার ঢলুয়া ইউপির আবদুল মান্নানের ছেলে। সে ওই এলাকার একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

সদর থানার ওসি আবির হোসেন মাহমুদ বলেন, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে কাঁঠালতলি ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে থেকে একটি ধারালো বগি দা, রামদা, ছোড়া ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।