মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গুলিস্তানে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে ২ পুলিশসহ আহত ৩

প্রতিনিধি ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর গুলিস্তানে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাত ৭টার দিকে গুলিস্তান সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল লিটন (৪০), নজরুল ইসলাম (৪০) ও কমিউনিটি পুলিশ সদস্য আশিক (২৮)।

পল্টন জোনের এসি বজলুল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ঢামেকে ভর্তি করা হয়েছে।