মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডাকাত সর্দার ইদ্রিস আলী থানা হাজতে আত্মহত্যার চেষ্টা

মো. খালেদ মোশাররফ সোহেল ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডাকাত সর্দার ইদ্রিস মোল্লা থানা হাজতের বাথরুমে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বরগুনা সদর থানার ওসি আবির হোসেন জানান, ডাকাত সর্দার ইদ্রিস আলী রবিবার রাতে থানা হাজতের মধ্যে গায়ের জামা খুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা চালায়। টের পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ইদ্রিস আলীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় ৩টি, ঢাকার তুরাগ থানায় ২টি মামলা রয়েছে। সে বরগুনা রোডপাড়া গ্রামের মুসলিম আলীর ছেলে।