মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুরমা নদীতে ড্রেজার মে‌শিন নৌকা সহ আটক ৪, ৫০ হাজার টাকা জ‌রিমানা

আরিফুর রহমান ৭৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুনামগঞ্জের  ছাতক সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলনে চলছে ড্রেজার মেশিনের তান্ডব। এলাকায় ড্রেজার মেশিন দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিনই বালু উত্তোলন ও বিক্রি করছে একটি চক্র। পাশাপাশি নদীতে ভ্রাম্যমান চাঁদাবাজ চক্রও রয়েছে সক্রিয়।  ড্রেজার  মেশিন দিয়ে সরাসরি নৌকা বোঝাই করে অ‌বৈধ বালু উ‌ত্তোল‌নে সময় হা‌তে না‌তে উপ‌জেলা সহকা‌রি কমিশনার (ভু‌মি) তাপস সিলের নেতৃ‌ত্বে  শ‌নিবার সকা‌লে পৌর শহ‌রের সুরমা নদীর বৌলা নামক এলাকা অ‌ভিযান চা‌লি‌য়ে ড্রেজার মে‌শিন বালু বোঝাই নৌকাসহ ৪জন শ্র‌মিক আটক ক‌রে‌ন। তারা হ‌লেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপ‌জেলাধীন সাজনা এলাকার বা‌সিন্দা ব‌শির আলম,আলআ‌মিন,জ‌সিম উ‌দ্দিন ও নজরুল ইসলাম‌কে সুরমা নদী থে‌কে ধ‌রে আ‌নে। প‌রে ছাতক থানায় এক‌টি দ্রাম্যমান আদাল‌তে মাধ্য‌মে ম্যাজিস্ট্রেট তাপস সিলের নেতৃত্বে এক‌টি  ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।  এ ভ্রাম্যমান আদালত মাধ্য‌মে উপজেলা  ম্যাজিস্ট্রেট সহকা‌রি (ভু‌মি) ক‌মিশনার তাপস সিল এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বৌলা গ্রা‌মে মৃত আজমান আলী পুত্র মু‌হিবুর রহমা‌নে অভিযোগের ভিত্তিত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ভর্তি নৌকা ও ড্রেজার মেশিন ৪জন শ্র‌মিক আটক ক‌রে ভ্রাম্যমান আদাল‌তে মাধ্য‌মে ২০১০সা‌লে বালু মহল আই‌নে তা‌দের‌কে  নগদ ৫০ হাজার টাকা জ‌রিমানা করেন তি‌নি।