আখাউড়ায় যানজট নিরসনে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
আজ (২০মে সোমবার) সকালে আখাউড়া পৌরসভার সড়ক বাজার, লাল বাজার, মায়াবী সিনেমা হলের সামনে যানজট নিরসনে এ ব্যাবস্থা নেওয়া হয়। পৌরশহরে সড়ক বাজারের যানজট নিত্যদিনের ঘটনা। আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের যানজট নিরসনে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ।
সকালে দেখা যায় ফুটপাত দখল, অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল ইত্যাদি বিভিন্ন কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। রমজান মাস উপলক্ষে এ ভোগান্তি আরো বেড়ে গেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জনাব, তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রসুল আহমদ নিজামী, ওসি ( তদন্ত) জনাব আরিফুল আমিন, স্থানীয় সাংবাদিক সহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এদিকে থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।মসজিদ পাড়ার রুপম বলেন, রাস্তার ফুটপাতে ভাসমান দোকানের কারণে ঠিকমতো হাটা যায় না। তারউপর যত্রতত্র যানবাহন রাখার ফলে আরও সমস্যা হয়। শৃঙ্খলভাবে দোকানপাট এবং যানবাহন রাখলে মানুষের দুর্ভোগ কমবে।