ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রামের শাহনেওয়াজ ফকিরের পুত্র অটো রিক্সা চালক সুলতান মিয়া (২৭) নিজ বাড়ীতে তার অটো চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।