মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাবলিক প্লেসে ধূমপান বন্ধে প্রয়োজন হলে বল প্রয়োগ করতে হবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

obaidul kader 3
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পাবলিক প্লেসে ধূমপান বন্ধে প্রয়োজন হলে বল প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য এবং তামাক চাষ নিয়ন্ত্রণে নারীর ভূমিকা শীষর্ক এক সম্মেলনে আজ বুধবার সকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য বন্ধ করতে সচেতনতা ও বলপ্রয়োগ দুটোই দরকার। অনেক সময় দেখা যায় পাবলিক প্লেসসহ সব জায়গাতে মানুষ ধূমপান করছে। পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করতে সচেতনতা দরকার। প্রয়োজন হলে বল প্রয়োগ করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আমি নিজেও এক সময়ে ধূমপায়ী ছিলাম। আমি কিন্তু এখন ধুমপান করি না। আমি মনে করি ধূমপান ছাড়তে নিজের আগ্রহ ও অঙ্গীকার থাকতে হবে। আমি চ্যালেঞ্জকে উপভোগ করি। আই লাভ দ্য ইম্পসিবল। তামাক হলো নীরব ঘাতক। এই ঘাতকের হাত থেকে বাঁচতে আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, প্রজ্ঞা ও নারীগ্রন্থ প্রবতর্না আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, তামাক বিরোধী নারী জোটের আহ্বায়ক ফরিদা আক্তার প্রমুখ।