মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অন্তঃস্বত্ত্বা নারী হত্যায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

নেত্রকোনার সাতপাই এলাকায় অ্রন্তঃস্বত্ত্বা শাহিনুর আক্তার খুনের মামলার প্রধান আসামি পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এরশাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামি এরশাদ মিয়া (২৮) নেত্রকোনা শহরের উত্তর সাতপাই এলাকার কিতাব আলীর ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ সূত্রে জানা যায়, আসামি এরশাদ মিয়া ভালুকায় তার মামা বাডিতে অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবদে আসামি অন্তঃস্বত্ত্বা শাহিনুর আক্তার খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এজাহারভুক্ত পলাতক অন্যান্য আসামিদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে রাত ২টার দিকে নেত্রকোনা জেলা সদর থানাধীন সাতপাই রেল কলোনি এলাকায় পরকীয়ার ঘটনার প্রতিবাদ করায় শাহিনুর আক্তার (২৬) নামের এক অন্তঃস্বত্তা নারীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে।