মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মোবাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু

প্রতিনিধি ২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোবাইল ফোন বিস্ফোরণে সাজু মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকেরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজু ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বাংলানিউজকে বলেন, সাজু তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে হেড ফোন দিয়ে গান শুনতে লাগে। এক পর্যায়ে ফোনটি বিস্ফোরণ হলে তার বুকে ক্ষত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মোবাইলটি কোন কোম্পানির তা এখনও জানা যায়নি। তবে ফোনটির আনুমানিক দাম দেড় হাজার টাকা হবে।
 
বিকেলে ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান ওসি মাসুক।