মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আমতলীতে বিষ প্রয়োগে দেড় লক্ষাধীক টাকার গলদা চিংড়ি নিধণ করেছে দুষ্কৃতিকারীরা

মো. খালেদ মোশাররফ সোহেল ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগা গ্রামের দোয়েল তালুকদারের পুকুরে মজুদ করা সাড়ে পাঁচ হাজার গলদা চিড়ি মঙ্গলবার রাতে বিষ প্রয়োগে নিধন করেছে দুষ্কৃতিকারীরা। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগা গ্রামের দোয়েল তালুকদার দীর্ঘদিন ধরে ঘেরে মাছ চাষ করে আসছে। উত্তর তক্তাবুনিয়া গ্রামের একটি ঘেরে সেচ দিয়ে ওই ঘেরের সাড়ে পাঁচ হাজার গলদা চিংড়ি মাছ একটি পুকুর মজুদ করে রাখেন তিনি। মঙ্গলবার রাতে ওই মজুদ করা পুকুরে বিষ প্রয়োগ করে সমুদয় মাছ মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। বুধবার সকালে ঘেরের তত্বাবধায়ক শিবলি মৃধা পুকুরে মাছ মরা দেখতে পায়। এতে প্রায় দের লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

মাছের ঘের তত্বাবধায়ক মোঃ শিবলী মৃধা বলেন, বুধবার সকালে ঘেরের গলদা চিড়িং মাছ কিনারে মরা অবস্থায় দেখতে পাই। পুকুর থেকে পঁচা গন্ধ বের হচ্ছে। ধারনা করা হচ্ছে কেউ শত্রুতা বসত আমার ক্ষতি সাধনের জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।

ঘের মালিক দোয়েল তালুকদার বলেন, আমার মৎস্য চাষ বন্ধ করার জন্য কেউ শত্রুতা বসত পুকুরের মজুদ করা সাড়ে পাঁচ হাজার চিড়িং মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।