ভূমি সংস্কার বোর্ড ও এডিসি রেভিনিউগণের মধ্যে ২০১৯-২০ সালের এপিএ স্বাক্ষরিত
ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান ও সারা দেশের ৬৪ জেলার এডিসি রেভিনিউগণের মধ্যে ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ২০ জুন ২০১৯ তারিখ ভূমি সংস্কার বোর্ড এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি সংস্কার বোর্ড এর পক্ষে ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যার উম্মুল হাছনা এবং ৬৪ জেলার পক্ষে স্ব-স্ব জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)গণ উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার এস এম রইজ উদ্দিন আহাম্মদ, বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল, রংপুর বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার আরজু আরা, ময়মনসিংহ বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার আয়েশা আক্তার এবং রাজশাহী বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার সালমা খাতুন উপস্থিত ছিলেন।