মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ৩

পাপন সরকার ৭৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজশাহীর মাঠে ধানকাটার সময় বজ্রপাতে ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের পাতান আলীর ছেলে। এঘটনায় আরো তিন শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের নাম জানা যায়নি।

শুক্রবার বিকালে উপজেলার হরিদেবপুর গ্রামেরর মাঠে এ বোরো ধান কেটে আনার সময় এ ঘটনা ঘটে।

তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, প্রায় ১০-১২ জন শ্রমিক শিবগঞ্জ এলাকা থেকে কয়েকদিন আগে হরিদেবপুর গ্রামে বোরো ধান কাটা-মাড়ায়ের কাজে আসে। শুক্রবার তারা ঔ গ্রামের আব্দুল মান্নানের ধান কেটে মাঠে আনতে যান চারজন শ্রমিক এমন সময় বজ্রপাত হলে ইব্রাহিমের কাছে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ ঘঠে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নিহত হন। তার সাথে থাকা অপর তিনজন গুরুত্বর আতহ হন।

আহতের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তানোর স্বাস্থ্য কেন্দ্রে পরে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাতক্ষনিক ভাবে আহত শ্রমিকদের নাম যানা যাইনি। নিহত ব্যাক্তি পরিবারকে খরব দেয়া হয়েছে। লাশ থানা হেফাজতে রাখা আছে। পরিবারে লোকজন আসলে লাশ বুঝিয়ে দেয়া হবে।