মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ট্রাক বাসের ঘর্ষণে কনুই থেকে কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন

পাপন সরকার ৮২ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজশাহীর কাটাখালীতে ট্রাক-বাস পাশাপাশি অতিক্রম করার সময় ট্রাকের ঘর্ষণের চাপায় এক কলেজছাত্রের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাটাখালী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া আহত যাত্রীর নাম ফিরোজ হোসেন।  ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তার বাবা মাহফুজুর রহমান। সে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে মোহাম্মদ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে আসছিল। এসময় রাজশাহী থেকে বালুবোঝাই ট্রাক পুঠিয়ার বানেশ্বরের দিকে যাচ্ছিল। কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে হঠাৎ উভয়ের সংঘর্ষ ঘটে। এতে বাসে থাকা যাত্রী ফিরোজের হাত কাটা পড়ে। কেটে পড়ে হাতটি রাস্তার উপর পড়ে থাকে।

কাটাখালি থানার ওসি ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, ফিরোজ বাড়ি থেকে রাজশাহী যাচ্ছিল। বাসের জানালা দিয়ে হাত বাইরে রাখায় ট্রাকের চাপাই ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।