মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

মোঃ তোফাজ্জল ৮৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় রিক্সাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার কাঠালী এলাকার ওয়াপদার মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভালুকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, ঘটনার সময় ঢাকাগামী গ্রামীণ সেবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টোপথে আসা একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সার যাত্রী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আজিজ মিয়ার ছেলে খলিলুর রহমান (২৫) ও ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত নামক এক রিক্সা চালক (৩০) মারা যান।