চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ৩
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩১জুলাই ২০১৯ইংরেজী বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ জাবেদ উল ইসলাম নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু বকর, এসআই (নিরস্ত্র) মোঃ আবুল ফজল সাঈদ তালুকদার, এএসআই(নিরস্ত্র) শেখ মোঃ ফরিদ, এএসআই(নিরস্ত্র) মোঃ জায়িদ আজিজ, এএসআই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন, এএসআই (নিরস্ত্র) শাহ মোঃ সেলিম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম আশ্রম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১২৫০ পিস ইয়াবাসহ বোরহানুল সামাদ (৩৫), সুমন চন্দ্র নাথ(৩৬) ও মোঃ জামাল(৩৫)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানায় যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল এর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।