মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মোবাইল চুরি করে পালানোর সময় দুই ছাত্র আটক

পাপন সরকার ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহীতে মোবাইল ফোন চুরি করার সময় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। নগরীর মির্জাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- নগরীর লক্ষিপুর এলাকার খাইরুল ইসলামের ছেলে নুর হাসান শান্ত (২১) তিনি রাজধানীর ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বিবিএ ২য় বর্ষের ছাত্র।  অপর জন নগরীর আমবাগান এলাকার আনিছুর রহমানের ছেলে কাফি রহমান (২২)। তিনি বাংলাদেশ পলিটেকনিক ইন্সিটিউটয়ের ৩য় সেমিস্টারের সিভিল বিভাগের ছাত্র।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মোবাইল ফোন চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে আটককৃতদের পুলিশের হাতে সোর্পদ করে  স্থানীয়রা। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।