মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ বিতরণ

মবিনুর মিয়া ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে তাহিরপুর উপজেলা পরিষদ।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ৫০ পরিবারের পক্ষে ত্রান গ্রহন করেন তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গণি.মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও আব্দুল মজিদ। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুলের পক্ষে ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল
ইসলাম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার,দলীয় নেতা মালু মিয়া,সামায়ুন কবীর,ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার রোমান আহমেদ তুষা প্রমূখ।