মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নতুন বেতন স্কেলের গেজেট এ সপ্তাহে প্রকাশ করা হবে : অর্থমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

abul mal
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের গেজেট এ সপ্তাহেই প্রকাশ করা হবে।

অর্থমন্ত্রী আজ তার সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, নতুন বেতন স্কেলের গেজেট এই সপ্তাহেই প্রকাশ হবে এবং সরকারি কর্মচারীরা তাদের ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে নতুন বেতন স্কেলেই পাবেন।
অর্থমন্ত্রী ঢাকায় সফররত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর কৌশিক বসুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ নভেম্বর নতুন বেতন স্কেল ঘোষণা করেন। চলতি অর্থ বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে।