গোপালগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কেরামত মাতুব্বর (৬৫) নামে পিকআপ চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিন শ্রমিক।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদীতে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক কেরামত মাতুব্বর মদারীপুরজেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বাসার জানিয়েছেন, টেকেরহাটগামী একটি পিকআপ ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদীতে অপর একটি গাড়ীকে ওভারটেক করতে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গেলে চালক কেরামত মাতুব্বর (৬৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং পিকআপ থাকা তিন শ্রমিক মিলন (২০), হাসান (২৫) ও ইলিয়াছ মারাত্মক আহত হন।
তিনি আরো জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদেরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।