খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে রাফি নামে ২ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ২রা সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলোকঝাড়ী ইউপির গোবিন্দপুর গ্রামের আমতলীবাজার নামকস্থানে ঘটেছে।
নিহত রাফি মো. ছাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু রাফিকে তার মা আয়শা আক্তার খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পিছনের পুকুরে পানিতে ভেসে থাততে দেখতে পান। পুকুর থেকে তার মা উঠানোর পর দেখে শিশু রাফি মারা গেছে।
ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।