মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ডোমারে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

আলমগীর হোসেন ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারী ডোমারে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে আশিকুর নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিরার(৮ সেপ্টেম্বর) বিকেলে খেলা দেখে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন ছাত্রী স্কুল ফেরার পথে ডোমার বাস টার্মিনাল এলাকায় ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠান পাড়া এলাকার ইসমাইল হোসেন (যদুর) ছেলে অটোরিক্সা চালক আশিকুর রহমান (১৮) ছাত্রীদের উত্তক্ত্য করে।

সেখানে উপস্থিত লোকজন আশিকুরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।