মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

পাপন সরকার ৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহীতে বেলপুকুর থানা পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ সজিব (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলপুকুর জামিরা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম ও সাইমোনের নেতৃত্বে একটি টিম বেলপুকুর থানার জামিরা মধ্যপাড়া এলাকার মহসীন সরকারের ছেলে মাদক ব্যবসায়ী সজিবের (৩৮) বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে ২০০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

সজিব দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।