কিশোরগঞ্জে স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
কিশোরগঞ্জে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া।
এসময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আঃ সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে ফজলুল হকসহ উপজেলা পর্যায়ে বিভাগীয়
কর্মকর্তাগণ, স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মধ্যে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।