মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় মাদ্রাসার পরিচালকের হাতে ৮ শিক্ষার্থী যৌন হয়রানির শিকার

প্রতিনিধি ১৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে মহিলা মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে যৌন হয়রানীর শিকার এক ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে এই ঘটনা চারদিকে প্রকাশ পায়।

ঘটনাসূত্রে জানা যায় আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের আন-নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা নামে এক শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনা প্রকাশ পেলে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

এই ব্যাপারে স্থানীয়রা ও উপস্থিত অভিভাবকরা জানায় যে, আন-নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ শওকত হোসেন বেশ কিছুদিন ধরেই ছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নানাভাবে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানী করে। গতকাল রোববার ৫ম শ্রেণী ও ৬ষ্ট শ্রেণীর দুই ছাত্রীকে তার অফিস কক্ষে নিয়ে যৌন হয়রানি করলে ঐ দিন রোববার দিবাগত রাত থেকেই তারা অসুস্থ্য হয়ে পড়ে। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে পরিচালকসহ সকল শিক্ষকরা উক্ত মাদ্রাসা থেকে পলায়ন করে। এইদিকে অভিভাকরা ক্ষোভ ও উত্তেজিত অবস্থায়  মাদ্রাসার সামনে ভীড় করতে থাকে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। মাদ্রাসা থেকে তাদের সন্তানদের নিয়ে যায়।

যৌন হয়রানীর শিকার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী জানায় তাদের ৮জনকে নানা ছলচাতুরিভাবে  ভয় দেখিয়ে পরিচালক যৌন হয়রানী করেছে। গতকাল রাতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে অফিস কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেছে পরিচালক। হয়রানী শিকার শিক্ষার্থীরাসহ প্রায় সব শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে চলে গেছে। একজনকে চিকিৎসার জন্য আখাউড়া হাসপাতালে পাঠানো হয়েছে।