মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাপাসিয়ায় ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

আসাদুল্লাহ মাসুম ৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

কাপাসিয়ায় ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করার অভিযোগে সুমন রবিদাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

২১ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কাপাসিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমন দাস তাঁর ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি দেখে কাপাসিয়া বাজারে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সুমনকে খুঁজতে থাকে। সুমন তার নিজ কাপসিয়া বাজারে টেলিকম দোকানে অবস্থানকালে তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে থানার হেফাজতখানায় রাখা হয়েছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার এসআই মেহেদী হাসান জানান, সুমন দাস ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি দেখে উত্তেজনা দেখা দেয়।বর্তমানে সুমনকে থানার হেফাজতখানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।