মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাপাসিয়ায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আসাদুল্লাহ মাসুম ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

শিক্ষা নিয়ে গরব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে কাপাসিয়ায় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি টেলিকনফারেন্স এর মাধ্যমে একযোগে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

সিমিন হোসেন রিমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ হিসবে আজকে আমরা কাপাসিয়াতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে এই প্রচেষ্ঠা অব্যহত থাকুক।

উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমূখ।