মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নির্বাচনী প্রচারণায় নামুন : পেশাজীবীদের উদ্দেশে খালেদা জিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

khaleda-2
পেশাজীবীদের উদ্দেশ্যে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আপনারা প্রচারণায় নামুন। যেখানে অনিয়ম, বাধা, সরকারের পক্ষে কৌশল তা সাথে সাথে জনগণকে অবহিত করতে হবে।

গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাতে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়। রাত সাড়ে নয়টায় এ বৈঠক শুরু হযে শেষ হয় রাত পৌনে ১১টায়।

খালেদা জিয়া বলেন, ২০ দল সমর্থিত প্রার্থীদের কোথাও কোনো বাধা বা প্রচারে বিঘ্ন ঘটানো হলে তা জনগণের সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরতে হবে।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রহুল আমিন গাজী ও সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন- অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ডা. আজিজুল হক, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এমএ করিম, হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিকেল অ্যাসোসিয়েশনের বিপ্লব-উজজামান বিপ্লব, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ।