মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঝিনাইদহে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

ঝিনাইদহের সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার পৌনে ১২টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় বড়াই পরিবহনের একটি বাস মোটরসাইসাইকেলটি ধাক্কা দিলে নিহতের এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিরুল ইসলাম (২৮)। তিনি সদরের কাটলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।