মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বরগুনায় ধর্ষণ মামলায় ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনায় ধর্ষন মামলার আসামী তরিকুল ইসলাম টুটুল নামের এক ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) সকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক গাজী সিরাজুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে বিকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, তরিকুল ইসলাম টুটুল নামের ইউপি সদস্যর ধর্ষণের শিকার ১৩ বছরের এক গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে।

রোববার (৯ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা বরগুনা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে টুটুল পলাতক ছিলেন।