মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যা করলো পাষন্ড স্বামী

আমিনুল হক ৩৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী। জানা গেছে অন্তসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বিছানায় কম্বল দিয়ে মুড়িয়ে রেখে স্বামী পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৫) অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জুয়েনা আক্তার (১৯)। সে কাশোরারচর গ্রামের অলি নেওয়াজের মেয়ে। অন্যদিকে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামীর নাম সুমন (২১)। সে পার্শ্ববর্তী চংশোলাকিয়া এলাকার আব্দুর রহিম ভুট্টোর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোজার আগে অটোরিকশাচালক সুমনের সাথে জুয়েনার পারিবারিকভাবে বিয়ে হয়। অভাব-অনটনের সংসারে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিল। এর মাঝেই জুয়েনা অন্তঃসত্তা হয়ে পড়ে। বুধবার (১৬ অক্টোবর) সকালের দিকে জুয়েনার বাবা অলি নেওয়াজ মেয়ের খবর নিতে গিয়ে মেয়ের ঘরে গিয়ে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় জুয়েনার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, নিহতের শরীরের কোন আঘাতের চিহ্ণ নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত স্বামী সুমনকে ধরতে পুলিশি তৎপরতা চলছে।