মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারত সফরে যাচ্ছেন না তামিম

ডেস্ক রিপোর্ট ১৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা তামিম ছিলেন ফর্মহীন। এরপর ঘরের মাঠে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে স্বেচ্ছায় বিরতি দিয়েছিলেন তিনি। এরপর ভার সফর দিয়েই শুরু করার ভাবনা ছিল তামিমের। কিন্তু ভারত সফরেও যাচ্ছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল।

কিছুদিন আগে থেকেই অনিশ্চিত ছিল তামিমের ভারত সফরে যাওয়া নিয়ে। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় এই সময়টাতে পরিবারের পাশেই থাকতে চেয়েছিলেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে তামিমের ছিটকে পড়া নিশ্চিত হয়েছে।

তামিমের বদলে দলে ডাক পেতে পারেন ইমরুল কায়েস। অভিজ্ঞতা এবং জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্সের বিবেচনায় টি-টুয়েন্টি এবং টেস্ট- দুই সিরিজেই বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে পারেন তিনি। তবে অপেক্ষা করতে হবে ক্রিকেট বোর্ডের ঘোষণা পর্যন্ত।