বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ছাদ ধসে নিহত ৩
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার নতুন জামে মসজিদ সংলগ নির্মাণাধীন অফিসের ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত ও অন্তত ৭/৮ জন শ্রমিক আহত হয়েছে। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসেরর ২টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
রোববার বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন অফিস ভবনের ছাদ ধসে পড়ার এ ঘটনা ঘটে।
নিহত তিন জনই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এরমধ্যে একজনের নাম আকাশ (৩২)। অন্য দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।