মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ১

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়াসহ রফিকুল ইসলাম হাবিব (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকা থেকে ব্যাগভর্তি চামড়াসহ তাকে আটক করে কোস্টগার্ড। হাবিব উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. হানিফ হাওলাদারের ছেলে।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাদুরতলা খালের দক্ষিণ পাড় থেকে চামড়াসহ রফিকুল ইসলাম হাবিব নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।